হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড, দ্রুত পদক্ষেপে এড়ানো গেল বড় দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনশ্রীর এইচ ব্লক, ৭ নম্বর রোডের একটি ভবনে সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনশ্রী এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বনশ্রীর এইচ-ব্লকের একটি ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের নিচতলা থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা চেষ্টা চালিয়ে রাত ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ভবনের নিচতলার কিছু আসবাব ও গ্যাসের সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো