হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা হয়।

আজ মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত মৃত ওই দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা পেরোনোর পরে রাত সাড়ে দশটার দিকে স্থানীয়রা ট্রেনে কাটা পরে দুজনের মৃত্যুর খবর পাঠালে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মৃতদেহ দুটির পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল এসে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল