হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫ 

গাজীপুর ও কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। গতকাল শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আজ রোববার সকালে দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। 

নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও তাঁর ছেলে মোহাম্মদ আলী (৫৫), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫); গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় গতকাল রাত ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলেশিশু ও অটোচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। অটোচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল অটোচালককে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’ 

ওসি আলাউদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন পুরুষ, এক নারী ও একজন শিশু নিহত হয়েছেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো