হোম > সারা দেশ > ঢাকা

কামরাঙ্গীরচরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে যশোরের ঝিকরগাছার দীর্ঘদিনের পলাতক ও শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩-এর একটি দল। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকালে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাবু ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের মো. শহীদুল নজর আলীর ছেলে। 

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাবু ঝিকরগাছা এলাকায় এক আতঙ্কের নাম ছিলেন। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছাত্রলীগের নেতা মিলন হোসেনকে বাবু ও তাঁর সহযোগীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। এই মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক জীবন যাপন শুরু করেন। তাঁর বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, হত্যা, মারামারি, মাদক মামলাসহ মোট ১৩টি মামলা আদালতে বিচারাধীন।

আরিফ মহিউদ্দিন আহমেদ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু তাঁর কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো