হোম > সারা দেশ > গাজীপুর

অটোরিকশা চার্জে দিয়ে মুছতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশা চার্জ দিয়ে মোছার সময় বিদ্যুতায়িত হয়ে ইলিয়াস হোসেন (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইলিয়াস লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে মধ্য খলপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। 

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ইলিয়াস তাঁর বাসার সামনে অটোরিকশা রেখে বিদ্যুৎ সংযোগ দেন। পরে বুধবার সকালে চার্জ দেওয়া অবস্থায় অটোরিকশা মুছতে গিয়ে বিদ্যুতায়িত হন ইলিয়াস। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম লিটন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল