হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

স্টুডিওতে এসি বিস্ফোরণে পাচঁজন আহত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টুডিওতে এসি বিস্ফোরণে দুজন দগ্ধসহ পাচঁজন আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় ফতুল্লার চৌধুরীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, স্থানীয় কবি ও গায়ক এস এ শামীমের বাসভবনের ভেতরে থাকা একটি গানের স্টুডিওতে বিস্ফোরণ হয়। এতে সেই স্টুডিওর ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। ফেটে যায় ঘরের দেয়াল। ঘটনাস্থলে থাকা দুজন দগ্ধসহ পাঁচজন আহত হন। আহতেরা হলেন এস এ শামীম, মাহি, বাবনসহ আরও দুজন।

আহত বাবনের বড় ভাই সাজু বলেন, ‘আমি ঘরের দোতলায় ছিলাম। ১টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি। দ্রুত নিচে নেমে দেখি স্টুডিওর দরজা জানালা ভেঙে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে আমার ভাই বাবন ও মাহি কাতরাচ্ছে। দ্রুত তাঁদের নিয়ে হাসপাতালে রওনা হই। উভয়ের দগ্ধ হয়েছেন।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল