হোম > সারা দেশ > ঢাকা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কম্পিউটারের সিপিইউ পরীক্ষা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দপ্তরের কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনকে এই অনুমতি দেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়। দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে এ আবেদন করেন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম। আবেদনে উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি ও জনবল নিয়োগে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে পাঁচ সদস্যের একটি অনুসন্ধানকারী টিমের অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেনের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে তদবিরসহ আরও অবৈধ লেনদেন–সংক্রান্ত তথ্য রয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে গত ২২ আগস্ট বেলা ২টা ৩৫ মিনিটের দিকে সচিবালয়ের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেনের ব্যবহৃত রুম নং-৩০৪ থেকে তাঁর ব্যবহৃত কম্পিউটারের সিপিইউটি জব্দ করা হয়। 

ঘটনাস্থল পরিদর্শনকালে কম্পিউটারের সিপিইউর হার্ডডিস্ক ও এসএসডিটি ব্ল্যাংক অবস্থায় পাওয়া যায়। হার্ডডিস্ক ও এসএসডিটি ব্ল্যাংক থাকা সত্ত্বেও নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে ঘুষের বিনিময়ে তদবিরসহ আরও অবৈধ লেনদেন–সংক্রান্ত তথ্য থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করলে উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই কম্পিউটারের সিপিইউর হার্ডডিস্ক ও এসএসডির তথ্য উদ্ধারে ফরেনসিক মতামত বিশেষ প্রয়োজন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো