হোম > সারা দেশ > গাজীপুর

বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন স্ত্রীও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে স্বামী বিদ্যুতায়িত হলে তাঁকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুতায়িত হলে ঢাকায় নেওয়ার পথে রাতে তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজন হলেন উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ ভূঁইয়া (৫৪) এবং তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২। তাঁদের বাড়ি উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্ৰামে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে মো. শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। পুকুরের পানি সেচের জন্য একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুতায়িত হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার বিকেলে পানির মোটর থেকে বিদ্যুতায়িত হয় ওই দম্পতি। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল