হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে তুলা ভরা চলন্ত ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তুলা ভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা তুলা পুড়ে গেছে।

ট্রাক চালক কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ থেকে ট্রাকে তুলা ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে অন্যান্য গাড়ির চালকেরা ট্রাকের পেছনে আগুন লাগার কথা জানান। পরে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।’ 

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, ‘পণ্যবাহী ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো