হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় আলোচিত কাসেম হত্যা মামলায় ১১ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর জজকোর্টের আইনজীবী ইব্রাহিম হোসেন ওই ১১ আসামির জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইব্রাহিম হোসেন বলেন, রোববার বেলা ১১টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক জিয়া হায়দার।

জামিন পাওয়া ১১ আসামি হলেন সানোয়ার শরীফ, মোশারফ, ওহিদ খাঁ, আনোয়ার, লিমন, শহিদ মাতুব্বর, আরফিন, জনি, রেজাউল মাতুব্বর, মো. শহিদ। তাঁদের বাড়ি বালিয়াগট্টি ও আশপাশের এলাকায়।

প্রসঙ্গত, গত বছরের ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের ছুরিকাঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ মামলায় নিরীহ মানুষদের হয়রানির উদ্দেশ্যে আসামি করার অভিযোগ ওঠে।

এ হত্যাকে পুঁজি করে উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে এবং ঘরবাড়ি লুটপাট, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া দোকানপাট, ঘরবাড়ি লুটসহ এলাকায় হাতুড়ি বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের বিস্তর অভিযোগও ওঠে।

এরই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টিসহ আশপাশের এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো