হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের ৩ দিন পর কবরস্থানে মিলল শিশুর মরদেহ

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাদ্দাম হোসেন (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু সাদ্দাম হোসেন (৩) শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।

পরিদর্শক মাসুদ আলম বলেন, ‘শিশুটির মরদেহ পচে গিয়েছে এবং পোকা ধরেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া চলছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো