হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইল-২: ছোট মনির টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 

১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন ভোট দেন। ৪৬.৮৯ শতাংশ ভোট কাস্টিং হয়। একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। 

উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল