হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ আয় ‘রেমিট্যান্স’ হিসেবে দেখান বিদ্যুতের সাবেক কর্মকর্তা, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ টাকা ‘রেমিট্যান্স’ হিসেবে প্রদর্শন এবং নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 
 
আজ রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। 

মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. আবদুর রশিদ সিকদার তাঁর অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন। 

মামলার এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে। 

মো. আব্দুর রশিদ সিকদার তাঁর আয়কর নথিতে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তাঁর ভাইয়েরা উক্ত টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক