হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তাঁর স্ত্রী খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: আজকের পত্রিকা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে ১৩ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। খালাস দেওয়া হয়েছে তাঁর স্ত্রী সাবেরা আমানকেও।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুজনের করা আপিল মঞ্জুর করে আজ বুধবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এ রায়ে তাঁদের দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। এর আগে শুনানি শেষে আজ ৩০ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করা হয়।

২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। সে অনুযায়ী হাইকোর্টে পুনরায় শুনানি শেষে ২০২৩ সালের ৩০ মে রায় ঘোষণা করা হয়। তাতে বিচারিক আদালতের সাজা বহাল রাখা হয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আমান দম্পতি। হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত বছরের ২০ মার্চ আমানকে জামিন দেন আপিল বিভাগ।

আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল