হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কেউ মানুক আর না মানুক, আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ: জাহাঙ্গীর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কেউ মানুক আর না মানুক, তিনি এবং তাঁর পরিবার জন্মগতভাবেই আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। 

আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি। 

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ। কেউ মানুক আর না মানুক, সেটা তাদের ব্যাপার। আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো আওয়ামী লীগেই আছি।’ 

জাহাঙ্গীর আরও বলেন, ‘আজ অন্য কোনো কথা বলব না। শুধু এটুকুই বলব, আমরা মহান নেতা বঙ্গবন্ধুর কাছে এসেছি, আমাদের নেত্রীর বাড়িতে এসেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে আমরা সহযোগিতা চাই।’ 

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, ‘গাজীপুর নগরীর উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করব। সবার সাথেই মিলেমিশে কাজ করব।’ 

এর আগে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় গাজীপুরের শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল