হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুনছের আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মূলকান্দী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুনছের আলী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভূগোল হাট গ্রামের পান্নু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, মুনছের তাঁর চাচাতো ভাই বাবু মিয়াকে সঙ্গে নিয়ে ঘিওর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মূলকান্দী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তাঁরা সড়কের পাশে খাদে পড়ে যান। ঘটনাস্থলেই মুনছের নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা বাবুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক