হোম > সারা দেশ > ঢাকা

খুলনায় কর কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি

গণেশ চন্দ্র মণ্ডল। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র। তাঁরা নগরীর খানজাহান আলী রোডের হাজি হানিফ কমপ্লেক্সের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গণেশ চন্দ্র মণ্ডল ও তাঁর স্ত্রী ডা. সবিতা মল্লিক পরস্পরের যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৩৩ লাখ ৪৮ হাজার ১৭০ টাকা টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

জানতে চাইলে মাহমুদ হাসান শুভ্র বলেন, মঙ্গলবার দুপুরের পর মামলাটি করা হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো