হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুরে গতকাল শনিবার রাতে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক হেলাল উদ্দিন (৫৫) ও যাত্রী ফরিদ হোসেন (৪০)। তাঁদের মধ্যে হেলাল ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। ফরিদ আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ধনবাড়ী কলেজপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বোরহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সিএনজিচালিত অটোরিকশা মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে চালক ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহাদ ফরিদ হোসেনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাস্থলে একজন এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো