হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর আগারগাঁও

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া জেনারেটর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল সোমবার আগুন লাগে। পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের লালমাটিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, শর্টসার্কিট থেকে স্পার্ক করে জেনারেটর রুমে আগুন লাগে। জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো