হোম > সারা দেশ > ঢাকা

অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন দিনমজুরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা। 

হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি। 

কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’ 

ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’ 

শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না। 

বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল। 

পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক