হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সাগর ইসলাম (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রামপুরা টি‌ভি সেন্টা‌রের এক নম্বর গেটের সাম‌নে এ দুর্ঘটনা ঘটে। রামপুরা থানার ডিউটি অফিসার মো: কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে প্রাইভেট কার আসছিল। এ সময় পাথরবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে ক‌য়েক‌টি থামা‌নো রিকশার ওপর তু‌লে দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই একজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। আহ‌তদের ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক