হোম > সারা দেশ > ঢাকা

রামপুরা খাল থেকে পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরা খাল থেকে শাজাহান (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

শাজাহান রামপুরা পুলিশ বক্সের পাশের একটি ডাস্টবিনে পরিচ্ছন্নতার কাজ করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিচ্ছন্নতার কাজ শেষে হাত ধোয়ার জন্য খালের পাড়ে নেমেছিলেন শাজাহান। এ সময় পা পিছলে পড়ে যান। খালে পানি বেশি থাকায় তিনি আর উঠতে পারেননি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের ধারণা, খালের পানির চাপ থাকায় তিনি আর উঠতে পারেননি।  সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত পরিচ্ছন্নতাকর্মী ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কাজ করতেন।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল