হোম > সারা দেশ > ঢাকা

ব্যবসায়ী মহসিনের আত্মহত্যার ভিডিও অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসিন খানের ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছয় ঘণ্টার মধ্যে বিটিআরসিকে ওই ভিডিও অপসারণ করতে বলা হয়েছে।

এ ছাড়া এই ভিডিও যেকোনো মাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

আজ বৃহস্পতিবার আইনজীবী এ কে এম ফয়েজ বিষয়টি নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আাদেশ দেন।  

এর আগে বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন খান। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল