হোম > সারা দেশ > ঢাকা

নিবন্ধনের অনুমতি পেল ১৪ আইপি টিভি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ধাপে ১৪টি আইপি টিভিকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার (৭ নভেম্বর) এক আদেশে এদের নিবন্ধনের অনুমতি দেয়। 

যেসব আইপি টিভি নিবন্ধন পেয়েছে সেগুলো হলো মুভিবাংলা.টিভি, জাগরণ.টিভি, রূপসীবাংলা.টিভি, হারনেট-টিভি.বিজনেস.সাইট, মাটিএন্টারটেইনমেন্ট.টিভি.কম, ফ্লিক্সআরকে.টিভি, রাজধানী.টিভি, বিএন.ভয়েসটিভি.টিভি, জেএটিভিবিডি.কম, নিউজ ২১ বাংলা.টিভি, জাগরণী.টিভি, সোবাইপ্রাইমটিভি.কম, দেশবন্ধুটিভি.কম, সিএইচডিনিউজ ২৪.টিভি। 

এসব আইপি টিভিকে অনুষ্ঠান তৈরি ও প্রচারে জাতীয় সম্প্রচার নীতিমালা, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারিকৃত অন্য আইন, বিধিমালা, নীতিমালা, পরিপত্র ও নির্দেশনাগুলো মেনে চলবে হবে। 

কপিরাইট আইনের সংশ্লিষ্ট বিধিবিধানও এসব আইপি টিভিকে মেনে চলতে হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, এ আইনের কোনো ধারা যাতে লঙ্ঘিত না হয়, সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বাংলাদেশের বিদ্যমান সেন্সরশিপ যথাযথভাবে মেনে চলতে হবে। সরকার প্রবর্তিত আইন বা বিধিবিধান অনুযায়ী কমিশন নির্ধারিত নিবন্ধন ফি ও বার্ষিক নবায়ন ফি জমা দিতে হবে। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো