হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাদক মামলায় গ্রেপ্তার সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাদকসহ ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী ফেরেজা বেগমকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, ফেরেজা দড়িসয়া গ্রামের আকবর আলীর স্ত্রী। তিনি উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইক মার্কা প্রতীকে সে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী হয়েছেন। এলাকায় নির্বাচনী পোস্টার লাগিয়ে ভোট প্রার্থনা করছেন।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত ফিরোজা ১০-১২টি মামলার আসামি। একেক সময় তিনি একেক নাম ব্যবহার করে মাদক ব্যবসা করেন। ২০২১ সালের ১৪ জুলাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে ফেরেজা বেগমকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল