হোম > সারা দেশ > নরসিংদী

১৫ বছরের জুলুম ফিরিয়ে আনতে চাইলে পরিণতি হবে ভয়াবহ: ড. আবদুল মঈন

নরসিংদী প্রতিনিধি

ঘোড়াশাল পৌর বিএনপির ইফতার মাহফিলে ড. আবদুল মঈন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আইনের শাসন বিশ্বাস করি বলে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করতে পেরেছি। বিগত ১৫ বছর অন্যায়, জুলুম ও অত্যাচার এই পলাশকে ঘায়েল করেছিল। পলাশে যদি কেউ সেই অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন অথবা বিশৃঙ্খলা করতে চায়, তাহলে এর পরিণাম হবে ভয়াবহ।’

আজ শনিবার নরসিংদীর ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘যারা ৫ আগস্টের আগে আওয়ামী লীগের হয়ে এই পলাশে সন্ত্রাস করত, তারা বিএনপির ভেতরে ঢুকে কোনো অন্যায় কাজ করবে, আমরা সেটা হতে দেব না। কেউ যদি কোনো কালোটাকা ও অর্থের বিনিময়ে কোনো আওয়ামী সন্ত্রাসীকে বিএনপির কমিটিতে স্থান দেয়, আমরা তা প্রতিহত করব।’

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান প্রমুখ। সঞ্চালনা করেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক