হোম > সারা দেশ > ঢাকা

জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন করা হয়েছে।

কমিটিতে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি করা হয়েছে এবং সদস্যসচিব করা হয়েছে প্রক্টর এ কে এম রাশিদুল আলমকে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাকসু ও হল সংসদের জন্য নির্বাচন কমিশন কাজ করছে। সুষ্ঠু ও সুচারুরূপে নির্বাচন আয়োজন ও অনুষ্ঠানের লক্ষ্যে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’ গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, ট্রেজারার মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. শামছুল আলম, শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের সব কটি আবাসিক হলের প্রভোস্ট এবং বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো