হোম > সারা দেশ > ঢাকা

সমাবেশ ঘিরে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবায় বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে কাছাকাছি এলাকায় বড় রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে মোবাইলে  ফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। কোথাও ধীরগতি করা হয়েছে, কোথাও একেবারেই পাওয়া যাচ্ছে না; আবার কোথাও স্বাভাবিক নিয়মেই চলছে ইন্টারনেট ও মোবাইল ফোনের নেটওয়ার্ক। 

এক কিলোমিটার এলাকার মধ্যে আজ আওয়ামী লীগ ও বিএনপির দুটি সমাবেশ হচ্ছে। নয়াপল্টনে হচ্ছে বিএনপির সমাবেশ। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ। এ ছাড়া আরামবাগে জামায়াতে ইসলামীরও সমাবেশ রয়েছে।

আওয়ামী লীগের সমাবেশস্থলে মোবাইল ফোনে নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া গেলেও বিএনপির সমাবেশস্থল নয়াপল্টন থেকে মোবাইল ফোনে কল করা ও কথা বলা সম্ভব হচ্ছে না। তবে নয়াপল্টনের আশপাশের এলাকায় সংযোগ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে এখন পর্যন্ত কিছু শুনিনি। আমার জানা নেই।’

বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নেটওয়ার্ক জ্যামার বসিয়ে নয়াপল্টনসহ কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব জ্যামার বসিয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল