হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বাইরে তালা দিয়ে ভেতরে চলছে কারখানা

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাইরে তালা দিয়ে ভেতরে কাজ চালানোর দায়ে মাহিন এক্সেসরিজ নামের একটি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় বন্দরের দাসেরগাঁ এলাকায় এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন।

অভিযানে দেখা যায়, উপজেলার মাহিন এক্সেসরিজ কারখানাটির বাইরে তালা ঝুলিয়ে ভেতরে শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। এই ধরনের কাজের জন্য কারখানা মালিককে কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়। ভবিষ্যতে এই কাজ আর করবে না এমন শর্তে মুচলেকা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা ১২টায় আমরা ৩টি কারখানায় অভিযান চালাই। এর ভেতর ২টি বন্ধ এবং একটিতে স্বল্প সংখ্যক শ্রমিক কাজ করছিল। আমরা তাদের সতর্ক করে দিয়ে আসি এবং ভবিষ্যতে এই কাজ করবে না এই মর্মে মুচলেকা আদায় করেছি।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো