হোম > সারা দেশ > ঢাকা

জাতীয়করণের দাবি না মানলে ধর্মঘটের হুঁশিয়ারি ইবতেদায়ি মাদ্রাসাশিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়নসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’। আগামী ৩১ মার্চের মধ্যে যদি তাদের জাতীয়করণ করা না হয়, তবে আগামী ১০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঐক্যজোটের সদস্যসচিব তাজুল ইসলাম ফরাজী। 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে দাবিসহ হুঁশিয়ারি করা হয়। 

মানববন্ধনে তাজুল ইসলাম ফরাজী বলেন, ‘আমাদের দাবির বিষয়টি সব মহল স্বীকার করে। কিন্তু এই ন্যায্য দাবি আদায় হচ্ছে না কেন, তা আমরা জানতে চাই। শিক্ষামন্ত্রী যেখানে প্রস্তাব দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পরেও ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন পাওয়ায় বাধা কোথায়? 

তাজুল ইসলাম আরও বলেন, ‘আমি বলতে চাই, যদি আমাদের দাবি পূরণ করা না হয়। তাহলে আমরা প্রয়োজনে কাফনের কাপড় পরে রাস্তায় নামব, তবু আমরা দাবি আদায় না করে বাড়ি যাব না। আমাদের শিক্ষকেরা অর্থকষ্টে অনাহারে থাকবে, তা আমরা মানব না।’ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান মোখলেছুর রহমান, সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, শামছুল আলম, যুগ্ম-সচিব আব্দুস ছত্তার প্রমুখ। 

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে—স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডেটাবেজ চূড়ান্ত করা; স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশন পাওয়া কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা; প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ; প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করা।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল