হোম > সারা দেশ > ঢাকা

গ্যাসলাইনে বিস্ফোরণ: স্বামীর পর প্রাণ গেল স্ত্রীর, শিশুর অবস্থাও আশঙ্কাজনক

ঢামেক প্রতিবেদক

রাজধানী ধানমন্ডিতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজন মারা গেলেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিপা আক্তার (৩৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। তাঁর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে মঙ্গলবার রাতে নিপার স্বামী টোটন (৩৫) মারা যায়। বর্তমানে নিপার তিন বছর বয়সী ছেলে বায়েজিদ ৪৫ দগ্ধ অবস্থায় ভর্তি আছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে ধানমন্ডি শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।

নিপার মা রেহানা বেগম জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামে। নিপার বাবার নাম আবুল হোসেন। চলতি মাসের ১ তারিখেই শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচ তলায় ভাড়া উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। নিপার স্বামী টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক জননী তারা। তবে বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা-মায়ের সঙ্গে ওই বাসায় থাকত।

তিনি আরও জানান, ভোর পাঁচটার দিকে নিপা নিজেই কল দিয়ে তাকে জানান, তাদের বাসায় আগুন লেগেছে। তাদের শরীরও পুড়ে গেছে। তাদেরকে দ্রুত বাঁচানোর আকুতি জানান। এর বেশি আর কিছু বলতে পারেনি তখন। পরবর্তীতে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেছেন।

বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো