হোম > সারা দেশ > ঢাকা

নিজাম হাজারীর স্ত্রীর স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ, ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর নামে থাকা শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকায় ও চট্টগ্রামে ৬ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের আটটি ফ্ল্যাট রয়েছে।

এ ছাড়া খাগড়াছড়িতে ১৫ একর জমি, কেরানীগঞ্জে ৬০ শতাংশ জমি, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ জমি, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চারতলা ভবন রয়েছে। এ ছাড়া অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের পিস্তল রয়েছে। মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংকের ৩০টি ব্যাংক হিসাবে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়াও স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজে ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের ৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। এন এন ফিশারিজ অ্যান্ড হ্যাচারি ও ব্যবসায়িক মূলধন ৮০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো