হোম > সারা দেশ > ঢাকা

শিমুলিয়ায় ঘরমুখী মানুষের চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গত দুই দিনে প্রায় আড়াই লাখ যাত্রী মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও ফেরিঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছে। আজ রোববারও সকাল থেকে ঘাটগুলোতে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।

সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পিকআপের চাপ দেখা গেছে। তবে, সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেলের চাপ। কয়েক হাজার মোটরসাইকেল এই ঘাট দিয়ে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে।

এ ছাড়া, গণপরিবহনে করে যাত্রীরা এসে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে নদী পাড়ি দিচ্ছে। 

তবে, কর্তৃপক্ষ বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রীদের চাপ কিছুটা কমতে শুরু করেছে। সারা দিনে শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি, ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চে যান ও যাত্রী পার করা হচ্ছে। 

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব জানান, ঘাটে তিন শতাধিক ছোট গাড়ি রয়েছে। সকালে মোটরসাইকেলের অনেক চাপ থাকলেও এখন সেটা কমতে শুরু করেছে। প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে। এখন অল্প কিছু বাকি আছে। 

এদিকে রোববার ভোর থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে যে হাজার হাজার মানুষ আসছেন শিমুলিয়ায়, তাদের অধিকাংশ বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মজীবী। শিমুলিয়া ঘাট এলাকায় জটিলতা এড়াতে গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে। এ কারণে দীর্ঘ পথ হেঁটে ঘরমুখী যাত্রীদের ঘাটে পৌঁছাতে গিয়ে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে সুশৃঙ্খলভাবে ঘাট ব্যবস্থাপনার জন্য বাধ্য হয়েই গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুমন দেব।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল