হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্মাণ সামগ্রীর ওপর ট্যাক্স ২ শতাংশ করার দাবিসহ সরকারের কাছে ৮টি সুপারিশ প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসসিআই)। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ প্রস্তাব উত্থাপন করে বিএসসিআই।

এমএস রড ও অন্যান্য  নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিগত ১ বছরে নির্মাণ প্রকল্পের সকল দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক ও লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন আলোচকেরা।

তাঁরা জানান, বর্তমানে প্রতি টন রডের দাম ৯০-৯৫ হাজার টাকা, যা ২০২১ সালে ছিল ৫৫-৬০ হাজার টাকা। এতে দেখা যাচ্ছে, রডের দাম শতকরা ৬০ ভাগের বেশি বেড়েছে। পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রো মেকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরি শতকরা ৬০-৭০ শতাংশ বেড়েছে।

বিএসিআইয়ের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘যারা রড নির্মাণ করে তাদের ট্যাক্স হলো ২ শতাংশ। রডের দাম যাই হোক, এর ভ্যাট হলো ২ হাজার টাকা। আমরা এখন ট্যাক্স দিই সাড়ে ৭ শতাংশ। আমরা সেটা ২ শতাংশ করার প্রস্তাব করছি।’ 

জিডিপিতে নির্মাণ শিল্পের অবদান বর্তমানে প্রায় ১২-১৪ শতাংশের অধিক উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, যেকোনো অবকাঠামো নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান হচ্ছে এমএস রড। এর মূল্য বৃদ্ধি পুরো স্থাপনার ওপরে প্রভাব ফেলে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ একদরে কার্যাদেশ প্রদান করা হয় এবং কার্যাদেশ পাওয়ার পরে কার্য সমাপ্তির কার্যকালিন সময়ে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকারের কাছে কোন প্রকার মূল্য সমন্বয় পাই না। ধারা থাকলেও তা কার্যকরী নয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল