হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানী কাকরাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস তুলন (২০) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই ঘটনায় তামিম রহমান (২০) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যায় তাসনিম ফেরদৌস তুলন (২০)।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কাকরাইল বিচারপতির বাস ভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় তাসনিম (২০)। আর আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তাসনিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে মৃত তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। তাসনিমের বাবার নাম ইসমাইল মিয়া। বর্তমানে ওয়ারী যুগিনগর এলাকায় থাকে। তাসনিম তিতুমীর কলেজে ফিজিও থেরাপি বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিল। এক ভাই এক বোনের মধ্যে তাসনিম ছিল বড়।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। রাতে জানতে পারি তাসনিম তার আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে তামিমের সঙ্গে ঘুরতে বের হয়। পরে দুর্ঘটনার শিকার হয়। আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তাদের দুজনের বাসা ওয়ারী যুগীনগর এলাকায়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল