হোম > সারা দেশ > ঢাকা

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু আজকের পত্রিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে আজকের পত্রিকা। 

আজ বুধবার দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দৈনিক মানব কণ্ঠকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আজকের পত্রিকা। 

প্রথম ম্যাচে দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রেজা করিম। অপর গোলটি করেন বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল। 

খেলায় অংশ নেন মনজুরুল ইসলাম, জয়নাল আবেদীন খান, জাহিদুল ইসলাম, এস এম নূর মোহাম্মদ ও হুমায়ূন কবির। দলে গোলরক্ষক ছিলেন তানিম আহমেদ। 

এ সময় টিম ম্যানেজার সাহিদুল ইসলাম চৌধুরী, কোচ উবায়দুল্লাহ বাদল ও বিশেষ প্রতিনিধি রাশেদ রাব্বি উপস্থিত ছিলেন। এবারের টুর্নামেন্টে ৫০টি গণমাধ্যম অংশগ্রহণ করছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল