হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হক তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সকালে আমিনুল হককে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. কামরুজ্জামান সুমন।

এর আগে গতকাল সোমবার এই দুই মামলাসহ পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় আমিনুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। পরে দুই মামলায় রিমান্ডের আবেদন করা হয়।

আজ রমনা থানায় নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।

এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল