হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে গুদামের ঝুট সরিয়ে নিচ্ছেন শ্রমিকেরা। আজ সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিরন মিয়া আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইপিজেডের ইউএইচএম লিমিটেডের (ঊর্মি গ্রুপ) একটি পোশাক কারখানার ঝুটের গুদামের পেছনের অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হলে আদমজী ফায়ার সার্ভিসকে সাহায্যের জন্য ফোন করে আনেন। পরে উভয়ের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আরমান বলেন, ‘আমাদের ফ্যাক্টরির ভবনে আগুন ধরেনি। ধরেছে ঝুটের গুদামে। আপাতত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরন মিয়া বলেন, ‘আমাদের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সূত্রপাত নিরূপণের চেষ্টা করছি।’

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা