হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় মাসুদা নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। কেউ আহত হয়নি। রাতে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস জানায়, পল্লবীতে একটি ১২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লাগে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ৭টা ৩৮ মিনিটে আগুন নেভায় ফায়ার সার্ভিস।

তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় মাসুদা বেগম নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি অষ্টম তলার রান্নাঘরে পড়ে ছিলেন। তাঁর গায়ে পোড়ার চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, তিনি ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর মরদেহ রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা