হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ইয়াবা জব্দ, যুবলীগ নেতাসহ আটক ২

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জে ইয়াবাসহ সুজন ও রাজেশ নামের দুই ‘মাদক কারবারি’কে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকেলে নবাবগঞ্জের গালিমপুর বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটক রাজেশ উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের এবং সুজন চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের বাসিন্দা। রাজেশ গালিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গালিমপুর বাজারের হাজীর বিরিয়ানির সামনে থেকে পুলিশ মাদক কারবারি সুজনকে ৫৫টি ইয়াবাসহ হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা ট্যাবলেট রাজেশের কাছ থেকে এনে বিক্রি করতেন বলে জানান। সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজেশকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আজকের পত্রিকাকে বলেন, মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল