হোম > সারা দেশ > ঢাকা

পুরোনো কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন ভবনের পাশ থেকে শাকিল (২০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। 

মৃত শাকিল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাতিয়া বাজিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে রিপনের পানির কারখানায় কাজ করত শাকিল। সেখানেই থাকত সে। 

চকবাজার থানার ওসি (তদন্ত) তাসলিমা আক্তার জানান, গত রাতে কেন্দ্রীয় কারাগারের নবনির্মিত ভবনের সীমানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। 

তাসলিমা আক্তার আরও জানান, মৃত শাকিল একটি পানির কারখানায় কাজ করত এবং সেখানেই থাকত। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো