হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ১২

আজকের পত্রিকা ডেস্ক­

যৌথ বাহিনীর অভিযান। ছবি: আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়। অভিযানে যৌথ বাহিনী দুর্বৃত্তদের কাছ থেকে একটি রিভলবার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব, ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

অভিযানে যৌথ বাহিনী দুর্বৃত্তদের কাছা থেকে একটি রিভলভার, আট রাউন্ড অ্যামুনেশন, পাঁচটি চাপাতি এবং সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

উদ্ধার করা অস্ত্র, অ্যামুনেশনসহ গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল