হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বংশাল আগাসাদেক রোডে একটি বাসায় বর্ষণ সরকার নামে এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি সে গলায় ফাঁস দিয়েছে।

আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রতিবেশী মানিক সাহা বলেন, বংশাল আগাসসাদেক রোডের সাত তলা বাসার তিনতলায় ভাড়া থাকে বর্ষণের পরিবার। রাত ১০টার দিকে তিনতলা থেকে অচেতন অবস্থায় বর্ষণকে ধরাধরি করে নিচে নামায়। তখন বর্ষণকে দ্রুত সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। তখন জানতে পারি বর্ষণ বাসায় গলায় ফাঁসি দিয়েছে।

বর্ষণের বাবা নিতাই চন্দ্র সরকার বলেন, তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সাফুল্লি গ্রামে। বংশাল আগাসাদেক রোডের ওই বাসায় ভাড়া থাকে। বর্ষণ উদয়ন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এক ভাই এক বোনের মধ্যে বর্ষণ ছিল ছোট। বর্ষণ পড়াশোনায় অমনোযোগী ছিল। পড়াশোনার সময়তেও মোবাইল নিয়ে থাকত। রাতে এ বিষয় নিয়ে রাগারাগি করা হয় বর্ষণের সঙ্গে। রাতে তিনি লন্ড্রিতে যান এবং বর্ষণের মা ও বোন ফার্মেসিতে যায়। সেখান থেকে বাসায় ফিরে জানতে পারি বর্ষণকে হাসপাতালে নিয়ে গেছে। পরে হাসপাতালে এসে বর্ষণের মরদেহ দেখতে পাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, প্রতিবেশীরা বংশাল এলাকা থেকে ওই ছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায় বাসায় গলায় ফাঁসি দিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো