হোম > সারা দেশ > ঢাকা

গায়েব হওয়া ২৬ হাজার নথি উদ্ধার হয়েছে: হাইকোর্টে রাজউক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে গ্রাহকের গায়েব হওয়া ২৬ হাজার ৭৭৭টি নথি উদ্ধার হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাজউক। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ তথ্য জানান রাজউকের আইনজীবী ইমাম হাসান। তিনি বলেন, হ্যাকাররা সার্ভার থেকে নথি হ্যাক করেছিল। 

এর আগে রাজউকের সার্ভার থেকে প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি গায়েব হওয়ার ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বিষয়টি আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী। চলতি বছরের ২ জানুয়ারি হাইকোর্ট নথি গায়েবের ঘটনায় রাজউকের কাছে ব্যাখ্যা তলব করেন। একই সঙ্গে বিষয়টি অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দেওয়া হয়। 

এদিকে নির্দেশ অনুযায়ী নথি গায়েবের ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল