হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও দুজন

ঢামেক প্রতিবেদক

বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরও দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তবে তাঁদের অবস্থাও উন্নতির দিকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজ রোববার বেলা সারে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিন বলেন, ‘ঘটনার দিন প্রথমে ১৪ জন ইনস্টিটিউটে আসে। এর মধ্যে ১১ জনকে ভর্তি নেওয়া হয়। গতকাল শনিবার ছয় জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ (রোববার) দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও তিনজন ভর্তি রয়েছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।’ 

ডা. তরিকুল আরও বলেন, ‘ভর্তি তিনজনের মধ্যে দুজনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। একজনের আঘাতজনিত সমস্যা ছিল। তাঁদের বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি ক্ষতি হওয়ায় এখনো শ্বাসকষ্ট রয়েছে। সেই সঙ্গে গলাব্যথাও রয়েছে। তাঁদের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।’

আরও পড়ুন:

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল