হোম > সারা দেশ > ঢাকা

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাত জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ‘বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে সাতজনকে আটক করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে, তাদের মোটিভ কী ছিল, তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না, তা আমরা তদন্ত করে জানার চেষ্টা করছি।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল