হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইব্রাহিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিলেন।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সারে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার মৃত ঘোষণা করেন।

তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আজমান আব্দুল্লাহ বলেন, ‘ওই ব্যক্তি রাজলক্ষ্মী মার্কেটের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি পিকআপভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। দেখতে পেয়ে তাঁকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।’

নিহতের স্ত্রী খাদিজা আজাদ জানান, তাঁদের বাড়ি ভোলা। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। বাবার গোলাম কিবরিয়া। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শান্তা টাওয়ার শাখার রিটার্ন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকায় থাকেন। অফিসের কাজে বিকেলে বাসা থেকে বের হয়েছিলে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে। এরপর কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানেন না।

তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বাবার গোলাম কিবরিয়া। তিনি সিটি ব্যাংকের তেজগাঁও শান্তা টাওয়ারে সেলস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উত্তরা এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল