হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বিএনপির আরও ৬০ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার বিভিন্ন মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আরও ৬০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিএনপির আইনজীবী ও ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

আদালত সূত্রে জানা যায়, গতকাল রোববার পৃথক অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। রাজধানীর কাফরুল থানা থেকে আটজন, ডেমরা থানা থেকে ৩২ জন, যাত্রাবাড়ী থানা থেকে একজন, কদমতলী থানা থেকে সাতজন, দারুস সালাম থানা থেকে একজন, পল্লবী থানা থেকে ১১ জনকে আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। পৃথক পৃথক আদালতে পৃথক পৃথক শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

গত শুক্রবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে তার আগের দিন থেকে গত চার দিন এক হাজারেরও বেশি নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ৩৪ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেওয়া হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো