হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে মাদক কারবারিদের হামলায় ডিবির ৩ সদস্য আহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তিন সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে মাদকবিরোধী অভিযানে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ডিবির কনস্টেবল আসিফউদ্দিনকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিনগত রাত ৮টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এ সময় সেখানে অবস্থান করছিল উপজেলার চিহ্নিত মাদক কারবারিদের একটি চক্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রটির লোকজন হামলা চালায়। এতে ডিবির তিনজন সদস্য আহত হন। এ ঘটনায় লৌহজং থানায় মামলা হয়েছে।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিতে ওই হামলা হয়। আহতদের মধ্যে একজনকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো