হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় শেফালী বেগম (৫০) নামে এক নারী মারা গেছে। তিনি মগবাজার কমিউনিটি হাসপাতালে আয়ার চাকরি করতেন। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

শেফালীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাজেদা বেগম জানান, সন্ধ্যা সারে ৫টার দিকে মালিবাগ রেলগেটে কমলাপুরগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়েছিল ওই নারী। এতে তার মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায়। তখন অনেক লোক তাকে ভিড় করে দাঁড়িয়ে ছিল। তখন নিজেই অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। 

খবর পেয়ে মৃত আয়শার মেয়ে টুম্পা হাসপাতালে আসেন। তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, তার মা শেফালী বেগম চলতি মাসের ১০ তারিখেই ওই হাসপাতালে চাকরি নিয়েছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে তিনি বাসা থেকে বের হয়ে কাজে যান। সন্ধ্যায় তিনি বাসায় ফিরছিলেন। তখনই দুর্ঘটনার শিকার হয়েছে বলে শুনতে পেরেছি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল